AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে পূবালী ব্যাংকের বাংলা কিউআর উদ্বোধন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:১৩ পিএম, ২০ জুলাই, ২০২৬

বাউফলে পূবালী ব্যাংকের বাংলা কিউআর উদ্বোধন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ‍‍`’—এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলা কিউআর (QR) কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০জুলাই) দুপুরে বাউফল পাবলিক মাঠে পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার এ নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার ব্যবস্থাপক টি.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক কালাইয়া শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোরশেদ মিশুক, বেসরকারি সংস্থা আশা বাউফল শাখার সিনিয়র ম্যানেজার আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে গ্রাহক যেমন উপকৃত হবেন, তেমনি ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রবাহও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর কোডের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে আর্থিক লেনদেন করতে পারবেন।

ব্যবসায়ী বরুণ পাল বলেন, ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, সেখানে নগদ অর্থ বহনের প্রচলন প্রায় নেই। কিউআর কোডের মাধ্যমে অধিকাংশ লেনদেন সম্পন্ন হয়। পূবালী ব্যাংকের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

ব্যবসায়ী তরিকুল ইসলাম মোস্তফা বলেন, কিউআর কোড ব্যবহারে নগদ অর্থ বহনের ঝুঁকি, জাল নোট কিংবা ছেঁড়া নোটের সমস্যার সম্মুখীন হতে হয় না। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই লেনদেন করা যায়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।

সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি, বাউফল উপ-শাখার ব্যবস্থাপক টি. এম. মনিরুজ্জামান বলেন, গ্রাহকরা এখন পূবালী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন। এ সেবা জনপ্রিয় করতে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

অনুষ্ঠানের শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!