AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন যুবক



কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন যুবক

পিতার সামনে বিদুৎপিষ্ট হয়ে মারা গেলেন ছেলে  ইয়ানুর হোসেন (২৬)। সোমবার সকাল ৮ টার সময় কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের পুরাতন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সে কালিগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।

জানা যায়,সম্প্রতি নিলামে বিক্রি করা হয় কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবন।

ভবনটি কেনেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গেল ৭/৮ দিন যাবত সেই ভবনটি ভাঙ্গার কাজ করছিলেন কালিগঞ্জ হেলা পাড়ার জামের আলী ও তাঁর ছেলে ইয়ানুর হোসেন। সোমবার সকালে  এসে ওই ভবনের একটি রড ধরে টানতে থাকেন ইয়ানুর হোসেন।

এ সময় অসাধানাবশত ভবনের উপরে থাকা পিডিবির ৩৩  হাজার ভোল্টের খোলা তারের সাথে তাঁর  হাতে থাকা রডটি স্পর্শ করলে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

পরে স্থানীয় মানুষের সহায়তায় পিতা জামের আলী চিকিৎসার জন্য কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর বিদুৎ অফিসের সহকারী প্রকৌশলী (আবাসিক) সাইদুজ্জামান বলেন,এর জন্য আমাদের কোন দায়ভার নাই। কারন কাজের আগেই একটু সাবধানে কাজ করলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।

উল্লেখ, এর আগেও কোটচাঁদপুর উপজেলা বিভিন্ন জায়গায় একাধিক ঘটনা ঘটেছে। মারাও গেছে বেশ কয়েক জন মানুষ।
কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ তদন্ত করে যে রিপোর্ট দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!