AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৬:৪৪ পিএম, ১৮ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর শহীদ আসাদ কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!