AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৫:১৭ পিএম, ১৬ জুলাই, ২০২৬

মদনে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন

নেত্রকোনার মদনে কৃষকদের ডিজিটাল সেবা নিশ্চিত করতে "কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ইউএনও নাদির হোসেন শামীম এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ছদ্দু মিয়া নামে এক কৃষকের তথ্য ডিজিটাল সেবায় নিবন্ধন করা হয়। 

বৃহস্পতিবার  চাঁনগাও ইউনিয়নে  (১৬জুলাই) রত্নপুর গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের কৃষক কার্ডের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করেন।
সভায় বক্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষি প্রশিক্ষণ এবং অন্যান্য সেবা সহজে গ্রহণ করা সম্ভব হবে। তারা কৃষকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে কৃষক কার্ড সংগ্রহের আহ্বান জানান।
এ সময় স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষি খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিমত প্রকাশ করেন।

এ সময় কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ,চানগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আঞ্জু,রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো: সাকের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ হৃদয় প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!