AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস‍‍` উদযাপন



মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস‍‍` উদযাপন

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিকে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মোঃ কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, রাজনগর, জুড়ী  এবং কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সভা কক্ষে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে সভায় জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!