জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার আলহাজ্ব মো. আশরাফউজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম।
স্মরণসভায় বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. রুকু মিয়া, সিনিয়র মৌলভী মো. আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখর কান্তি বিশ্বাস, মো. এনামুল হাসান, শান্তা ইসলাম সাথী, সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের, এবতেদায়ী প্রধান মো. মফিজুর রহমান লস্কার, জুনিয়র মৌলভী সোনিয়া, জুনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান এবং ক্বারী মো. শহীদুল ইসলাম।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

