AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্যোগকালে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি



দুর্যোগকালে এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে: এমপি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, "বন্যার্তদের জন্য সরকার যথেষ্ট সহায়তা দিচ্ছে। দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে কোনো এনজিও কিস্তি আদায় করতে পারবে না।"

সোমবার (১৩ জুলাই) বাঘাইছড়ি উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের খাবারের জন্য আর্থিক সহায়তা, ঢেউটিন এবং বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!