AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা বর্ষণে রূপগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা



টানা বর্ষণে রূপগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নরাবো এলাকার বাসিন্দারা। সড়ক, অলিগলি ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি। ফলে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন। রোববার (১২ জুলাই) গভীর রাত থেকে পাইপ স্থাপনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ায় জমে থাকা পানি ধীরে ধীরে নেমে যেতে শুরু করে এবং এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমে আসে।

নরাবো এলাকার বাসিন্দা নুর বানু বলেন, “রাতের মধ্যেই সবুজ মিয়া লোকজন নিয়ে এসে পানি বের করার ব্যবস্থা করেছেন। না হলে আরও কয়েকদিন আমাদের পানির মধ্যে থাকতে হতো।”

গৃহিণী আয়েশা বেগম বলেন, “বাড়িতে পানি ঢুকে ছোট ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে ছিলাম। তাঁর উদ্যোগে পানি নামতে শুরু করায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।”

স্থানীয় ব্যবসায়ী শহীদুল্লাহ বলেন, “কেউ আসবে বলে অপেক্ষা না করে তিনি নিজ অর্থায়নে কাজ শুরু করেছেন। এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।”

স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া বলেন, “মানুষের দুর্ভোগ দেখে বসে থাকতে পারিনি। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকব।”

স্থানীয়দের অভিযোগ, নরাবো এলাকায় দীর্ঘদিন ধরে খাল ভরাট ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাদের দাবি, স্থায়ীভাবে খাল খনন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

এলাকাবাসী দ্রুত স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!