শুধু এক ফুঁতেই বল জালে পাঠাতে পারলেই মিলবে নগদ ২ লাখ টাকা। এমনই ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে আকিজ প্লাম্বিং পাইপ ফুটবল টুর্নামেন্ট, যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ সৃষ্টি করেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় রাজশাহীর ভদ্রা মোড়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি দল অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। ঢাকায় খেলোয়াড়দের যাতায়াত, পাঁচতারকা হোটেলে থাকা-খাওয়া এবং অন্যান্য সব ব্যয় বহন করবে আকিজ গ্রুপ।
টুর্নামেন্টে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্যও রয়েছে ১ লাখ টাকা পুরস্কার।
টুর্নামেন্টের পাশাপাশি আকিজ গ্রুপ তাদের আকিজ প্লাম্বিং পাইপ-এর বিভিন্ন বৈশিষ্ট্যও তুলে ধরে। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (Thread-less) পাইপের পাশাপাশি সোয়ারেজ লাইনের জন্য SWR পাইপ এবং বোরিং পাইপও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
কোম্পানির তথ্যমতে, শতভাগ ফুড-গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং বিশ্বখ্যাত NSF সনদপ্রাপ্ত এই পাইপ সম্পূর্ণ সীসামুক্ত (Lead-free), ফলে পানীয় পানি পরিবহনের জন্য নিরাপদ। ‘বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন’ স্লোগানে পণ্যটির জন্য লাইফটাইম গ্যারান্টিও দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, গত পাঁচ বছরে পণ্যটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং শুধু গত মাসেই সারাদেশে ২০ কোটির বেশি টাকার বিক্রি হয়েছে। বর্তমানে পণ্যটি বিদেশেও রপ্তানি হচ্ছে।
আকিজ গ্রুপের রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার মোহাম্মদ জিলাল হোসেন বলেন, “ফুটবলের আনন্দ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিশ্বমানের প্লাম্বিং সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যেও আমরা কাজ করছি। রাজশাহী অঞ্চলের পাঁচটি জেলায় আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।”
ব্যতিক্রমী এই আয়োজন প্রমাণ করেছে, প্রচারণাও হতে পারে বিনোদনের অংশ। খেলার উত্তেজনা, আকর্ষণীয় পুরস্কার এবং উদ্ভাবনী ধারণার সমন্বয়ে রাজশাহীতে আয়োজিত আকিজ প্লাম্বিং পাইপ ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

