AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও গাছের চারা বিতরণ



পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শাক-সবজির বীজ, সার এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার।

সমাবেশে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারি কৃষি সহায়তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কৃষকদের মাঝে শাক-সবজির বীজ, সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক এবং স্থানীয় সুধীজন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পর্যায়ক্রমে পীরগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে ২০০টি করে চারা দেওয়া হবে। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এসব চারা রোপণ করা হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষকদের হাতে বীজ, সার ও গাছের চারা তুলে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!