AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ৩ মাসে ৭১ জনকে জেল-জরিমানা



বড়াইগ্রামে ৩ মাসে ৭১ জনকে জেল-জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে গত তিন মাসে ২৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উক্ত কোর্টে ৬১ মামলায় ১০ জনকে বিনাশ্রম কারাদন্ড ও ৬১ জনকে ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এপ্রিল, মে ও জুন মাসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে ও পুলিশি সহযোগিতায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

সেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন, পেট্রোলিয়াম, ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি আইনে ৭১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে কারদন্ড এবং ভিন্ন-ভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ কর্মকান্ড প্রতিরোধে সঠিক তথ্য প্রদানে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!