AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান



রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) ও রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

আনন্দভ্রমণের অংশ হিসেবে সাংবাদিকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান, মনিপুরী ও খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী এলাকা, বধ্যভূমি-৭১ এবং ‘স্বাগতম চায়ের কন্যা’সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কালিঘাট চা-বাগান এলাকায় শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পী এবং রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠের সাংবাদিক এস এম রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীমঙ্গলের শিল্পী বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন ও সায়মন সংগীত পরিবেশন করেন। পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে আনন্দভ্রমণের সফল সমাপ্তি ঘোষণা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!