AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবল ম্যাচ দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৫৭ পিএম, ১২ জুলাই, ২০২৬

ফুটবল ম্যাচ দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটসংলগ্ন বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় তাঁর কানে হেডফোন লাগানো থাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের হুইসেল শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি বর্ধনগাছা এলাকায় পৌঁছালে এর ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!