AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুতা কাঁটার মোটরে চালিত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৫৪ পিএম, ১২ জুলাই, ২০২৬

সুতা কাঁটার মোটরে চালিত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সুতা কাঁটার মোটরচালিত মেশিনে ওড়না পেঁচিয়ে মারজানা খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে মারজানা সুতা কাঁটার মেশিনে সুতার রোল তৈরির কাজ করছিলেন। একপর্যায়ে তাঁর গলায় থাকা ওড়না মেশিনের মোটরের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুতা কাঁটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!