ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজুদ রাখা সরকারি ঔষধ ও মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
রোববার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি জুয়েল খান জানান, আড়াইটার দিকে হঠাৎ করে স্টোর রুমের ভিতরে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করে ২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি বলে জানান তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফজলে বারী জানান, বৈদ্যুতিক শট সার্কিট কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে নিজেরাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে ওই কক্ষে বেশ কিছু মালামাল ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

