AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে জনসংখ্যা দিবসে আলোচনা সভা


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৪:২৩ পিএম, ১২ জুলাই, ২০২৬

শ্রীপুরে জনসংখ্যা দিবসে  আলোচনা সভা

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বেলা ১১ টায়  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির। 

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আল-আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া ফারুক, ডাঃ মাখরুজা।

আলোচনা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (তেলিহাটি ইউনিয়ন) মকবুল হোসাইন, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা (রাজাবাড়ি ইউনিয়ন) মিনারা খাতুন, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (তেলিহাটি ইউনিয়ন) তানিয়া আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী (তেলিহাটি ইউনিয়ন) হাসিনা বেগম, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যান কেন্দ্র হিসেবে (বরমী ইউনিয়ন) মা ও শিশু কল্যান কেন্দ্র নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!