AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্যায় রাজনগরে দুই মরদেহ উদ্ধার



বন্যায় রাজনগরে দুই মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে নিহত এক বৃদ্ধের লাশ উদ্ধারের পর উজানের ঢলে ভেসে আসা অজ্ঞাত এক নারীর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে খবর পেয়ে রাজনগর থানা পুলিশের সদস্যরা উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় আনসার মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে বন্যার পানিতে ভেসে আসা অর্ধগলিত এক নারীর লাশ একামধু এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। রাজনগর থানার উপরিদর্শক (এসআই) আলমগীর কবির ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেক উদ্ধার করেন। 

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, লাশটি ভারতের কোথাও থেকে মনু নদীর পানিতে বাংলাদেশে প্রবেশ করেছে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে।

অন্যদিকে একই দিন শুক্রবার সকালে একই ইউনিয়নের আকুয়া গ্রাম থেকে নিখোঁজ বৃদ্ধ আশরাফ আলী ওরফে আশই মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে স্থানীয়রা জানান।

রাজনগর থানার ওসি মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, একামধু গ্রামের আনসার উদ্দিনের বাড়ির পাশে অর্ধগলিত লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!