AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট



শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলায় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে এক দোকানদার ও তার বৃদ্ধ পিতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় দোকানঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমতৈল গ্রামের হাসিব বিশ্বাস ও রাজু বিশ্বাস বাজারের একটি মুদি দোকান বন্ধ থাকায় দোকানের সামনে দুটি মোটরসাইকেল আড়াআড়িভাবে রেখে যান। পরে দোকান খুলতে এসে দোকান মালিক হাবিব শেখ মোটরসাইকেল দুটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে রাতে হাসিব ও রাজুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হাবিব শেখের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি দোকান মালিক হাবিব শেখ (২৬) এবং তার বাবা কবির শেখকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাবিব শেখের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাবিব শেখের ছোট ভাই মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, হাসিব ও রাজুর নেতৃত্বে আশিক বিশ্বাস, সোহান শিকদার, লিয়ন মোল্যা, হাদী বিশ্বাসসহ ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেয়। হামলায় দোকান ভাঙচুর ও লুটপাটের ফলে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!