AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধসে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ



ধসে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ২ কিলো নামক এলাকায় সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে সড়কটি ধসে পড়ার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি ঢলের তোড়ে সড়কের বড় একটি অংশ ধসে পড়ে। এতে বাঘাইছড়ির প্রধান সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরী চিকিৎসাসেবা গ্রহণে রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েছেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
স্থানীয় মোটরসাইকেল চালক মোঃ রাসেল অভিযোগ করে বলেন, “গত বছরও একই স্থানে সড়কটি ধসে গিয়েছিল। তখন সড়ক ও জনপথ বিভাগ দায়সারাভাবে সংস্কার করেছিল। স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় এবারও একই জায়গায় সড়ক ধসে পড়েছে। এতে বাঘাইছড়ির হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।”
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, “ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি ওঠায় ঘটনাস্থলে যেতে পারিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখানে একটি সেফটি গ্রেড ওয়াল নির্মাণ করা হলে স্থায়ী সমাধান সম্ভব হতে পারে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!