AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার



শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীতে বিস্কুট খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রাতুল মোল্লা নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাতুল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার (৫ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং সোমবার (৬ জুলাই) সকালে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ জুলাই দুপুরে মেয়েকে বাড়ীতে রেখে বাড়ির বাইরে যান শিশুটির মা। এই সুযোগে রাতুল মোল্লা বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশু মেয়েটিকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়।

ওই সময় মামলার বাদী মেয়ের মা মেয়েকে খুজতে আশে পাশের বিভিন্ন স্থানে যান। সে সময় মেয়েটি চিৎকার করলে তিনি এগিয়ে যান। তার উপস্থিতি বুঝতে পেরে রাতুল দৌড়ে পালিয়ে যায়।  

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার একমাত্র আসামি হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে। পুলিশ আসামী রাতুলকে আদালতে পাঠিয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!