AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ গ্রেফতার ১১


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৮:০২ পিএম, ৭ জুলাই, ২০২৬

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে  দুই নারীসহ গ্রেফতার  ১১

যশোরের কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে কেশবপুর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতাররা হলেন-মজিদপুর গ্রামের আয়ন উদ্দিন শেখের ছেলে আদিল উদ্দিন (২৭), মূলগ্রাম গ্রামের মৃত কেরামত সানার ছেলে লিটন হোসেন (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), কন্দর্পপুর গ্রামের কওছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম মিন্টু (৩৫), মাদারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে আমিনুর রহমান (৩১), সাগরদত্তকাঠি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (২৫), একই গ্রামের জাহান আলী মোড়লের ছেলে নুর ইসলাম (৩৫), জাহানপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে আব্দুল হান্নান খা (৪৫), খোপদহি গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে মিন্টু রহমান (৩০), বালিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর মেয়ে প্রিয়া আক্তার তমা (২২) এবং পরচক্রা গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী রুপা খাতুন (২৪)।

কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন সাংবাদিকদের জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতের বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে কেশবপুর থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!