AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু



বাঘাইছড়িতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনায় লক্ষী বিলাশ চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশে গরুর খড়ের স্তুপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার ওপর পড়ে যায়।

এতে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ চালান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে রাঙ্গামাটি জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। প্রতিবছর এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!