উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে কোটচাঁদপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দিবসটি যৌথভাবে আয়োজন করেন।
দিবসটি পালনে সোমবার সকালে প্রথমে কোটচাঁদপুর উপজেলা চত্বর থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর শোভাযাত্রাটি স্থানীয় কলেজ বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার এই সভার সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,জামায়াতের কোটচাঁদপুর পৌর শাখার আমির মোহাদ্দিস আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর মডেল থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, এনসিপির ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহম্মেদ ও শেরখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী।
বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নে পল্লী জনগোষ্ঠীর অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্বোরোপ করেন। পরে উপকার ভোগীদের মধ্যে ঋণ ও গাছের চারা বিতরণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

