AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে ডাকবিভাগের কর্মচারীদের দুই দাবি



নিয়ামতপুরে ডাকবিভাগের কর্মচারীদের দুই দাবি

নওগাঁর নিয়ামতপুরে দুই দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা ডাক বিভাগের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে বক্তব্য দেন, রামকুড়া শাখা ডাকঘরের পোস্ট মাস্টার নাঈমুল ইসলাম, গাংগোর শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মামুন, রামবাড়ী শাখা ডাকঘরের পোস্ট মাস্টার জাকির হোসেন, খড়িবাড়ী শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মজিবুর রহমান।

বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। আমাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি, যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই দুই দাবি মেনে নেওয়া হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিয়ামতপুর উপজেলা ইউনিয়ন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা।

মানববন্ধনে নিয়ামতপুর উপজেলা ডাক বিভাগের সকল ইউনিয়ন শাখার কর্মচারী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!