AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধসে পড়া সড়ক পরিদর্শ প্রতিমন্ত্রী



ধসে পড়া সড়ক পরিদর্শ প্রতিমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী-দমদমা সড়ক নির্মানের সাত মাসের মধ্যে ধসে পড়া অংশ (৮৩ মিটার) পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

মাটি টেস্ট করার পর মাটির দুর্বলতা, বালু-মাটির সংমিশ্রনে ভ্যাকুয়াম থাকার কারণে সড়কটি ধস হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। দ্রুততম সময়ের মধ্যে ধসে পড়া অংশ মেরামতের আশ্বাস দেন তিনি।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকায় সড়কের নির্মাণ কাজের ক্ষতিগ্রস্ত স্থান তিনি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রী বলেন, সড়কের ২৯’শ মিটারের মধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে মাত্র ৮৩ মিটার। বাকী ২৮’শ ১৭ মিটার রাস্তা ঠিক আছে। ক্ষতিগ্রস্ত অংশের মাটি টেস্ট করে বুঝা গেছে নিচ থেকে বালুর সাথে মাটির সংমিশ্রনটা ভ্যাকুয়াম থাকার কারণে দেবে গিয়ে ওই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ৮৩ মিটার অংশের জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে। বড় ধরনের পাইলিং করে ওইটুকু সড়ক মেরামত করে দিলেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সড়কের ক্ষতিগ্রস্থ (ধসে পড়া) অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। মাটির দুর্বলতা, বালু-মাটির সংমিশ্রনে ভ্যাকুয়াম থাকার কারণে সড়কের অল্প অংশ ধসে পড়েছে।

স্থানীয় লোকজন গত বুরো মৌসুমে সড়কের মাঝখানে ধান শুকানোর সময় সড়কে চলাচলকারী যানবাহনগুলো নদীর পাশ দিয়ে বেশি যাওয়া আসা করায় ওই অংশ ধসে পড়ে। একাজটি শেষ হলেও ঠিকাদারের জামানতের টাকা এখনো ফেরত দেয়া হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে সড়ক নির্মাণ কাজে ঠিকাদারের ত্রুটি ছিল যা নোটিশে আনা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে স্থায়ী ও টেকসইভাবে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হবে। অনিয়ম, দুর্নীতি তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ জানান।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ঢাকা বিভাগের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্ধ।

প্রসঙ্গত, ২০২১ সালে ৯ কোটি টাকা ব্যয়ে রাজাবাড়ী থেকে দমদমা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সূতি নদীর ডান পার দিয়ে সড়কটি যাওয়ায় ভাঙ্গন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানোসহ পুরো পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সালাম-দুর্গা এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ ছিল কাজের শুরুতেই নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ তাদের অভিযোগের গুরুত্ব দেয়নি। নির্মাণকাজের সময় মাটি কম্প্যাকশন ও ব্লকের নিচে স্থায়ী কাঠামো তৈরী না করেই ব্লক বসানো হয়েছিল। ৩ দিনের লাগাতার বৃষ্টি পড়ার কারণে ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ে।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!