AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০০ শিক্ষার্থী নিয়ে জাকসুর আইইএলটিএস কোর্সের উদ্যোগ


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৬:৫৪ পিএম, ২০ জুলাই, ২০২৬

৩০০ শিক্ষার্থী নিয়ে জাকসুর আইইএলটিএস কোর্সের উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে আইইএলটিএস (IELTS) প্রস্তুতি কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম (Zoom)-এ কোর্সটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জাকসুর কার্যকরী সদস্য মো. আবু তালহা।

কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আবু তালহা বলেন, “দ্বিতীয় ধাপের আইইএলটিএস কোর্সে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জাকসুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, এই কোর্স তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে কোর্সটি পরিচালনা করা হবে। এতে আইইএলটিএস পরীক্ষার চারটি দক্ষতা -- লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং -- বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে তুলতে জাকসু ও এডুমেক্স কনসালটেন্সির (Edumax Consultancy) সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের দক্ষতাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতিতে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


একুশে সংবাদ/ওজি

Link copied!