AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বসতঘরে দুর্ধর্ষ চুরি


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৭:৫১ পিএম, ৩ জুলাই, ২০২৬

বাউফলে বসতঘরে দুর্ধর্ষ চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরে ইউনিয়নে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (০২ জুলাই ) গভীর রাতে কেশবপুর এলাকার মৃত আবদুল কাদের আকন বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওইদিন গভীর রাতে সিঁধ কেটে কে বা কারা ঘরে ঢুকে ৩টি সিলিং ফ্যান, ড্রামভর্তি চাল, খাদ্যসামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালমালা চুরি করে নিয়ে যায়।

এমন ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের নিরাপত্তা ও মানসিক শান্তিকেও মারাত্মকভাবে বিঘ্নিত করেছে বলে জানান পরিবারের সদস্যরা।

তাঁরা আরও জানান, ইতিপূর্বে আমাদের বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। আমরা ১৯.১০.২০২৫ সালে দুইবার থানায় এবং তৎকালীন বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহম্মদ শাকুরের বরাবরে
লিখিত অভিযোগ দিলেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে অভিযোগ আমলে নেয়নি পুলিশ।

তারা আরোও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যদি এমন হয় এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষ এভাবে কতদিন ভুক্তভোগী হয়ে থাকবে।

এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পরও কেন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং 
এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা উস্কানি দিচ্ছে তা দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওই এলাকার একাধিক ব্যক্তিরা।

একজন অসহায় বিধবা নারী বারবার অভিযোগ জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াকে নিয়ে প্রশ্ন তুলে এঘটনার 
অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!