AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনের হাওরে পোনা মাছ অবমুক্ত, উন্নয়নের প্রতিশ্রুতি দুই প্রতিমন্ত্রীর


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৭:৪৭ পিএম, ৩ জুলাই, ২০২৬

মদনের হাওরে পোনা মাছ অবমুক্ত, উন্নয়নের প্রতিশ্রুতি দুই প্রতিমন্ত্রীর

মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎসের জন্য যে সকল কাজ করলে  আপনাদের উপকারে আসে আমি সব কাজ করে দেব, আপনাদের কোন কিছু চাইতে হবে না, রাস্তা ঘাট সব করে দেওয়া হবে। 

এলাকার মা  মাটি ও মানুষের নেতা আমাদের নেতা তিনি দীর্ঘকাল ১৭ বছর নির্যাতন ভোগ  করেছেন, যার সাথে আমাদের আত্মার সর্ম্পক তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর ভাই। মদন উপজেলায় উচিতপুর খেলার মাঠে পোনা মাছ অবমুক্তকরণ  উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকায় পনাঅবমুক্ত করা হবে। যদি চার মাস মাছ ধরা থেকে বিরত থাকে তাহলে এই এলাকার মানুষের অভাব অনটন দূর হবে।  তিনি আরও বলেন,   আমি যতবার জেলে গিয়েছিলাম আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভাই ততবার আমাদের ভালবাসা দিয়ে পাশে থেকেছেন । আজকে আমরা উনার এলাকায় এসেছি। এই এলাকা আমার এলাকা। আমার পূর্বপুরুষ এখনও এই এলাকায় বসবাস করে। এই এলাকা উন্নয়নে যা যা প্রয়োজন আমি করব ইনশাল্লাহ।

পরে পোনা মাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসনের এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!