AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় দিনমুজুরের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৭:৩৭ পিএম, ৩ জুলাই, ২০২৬

সালথায় দিনমুজুরের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের রব ফরাজী নামে এক দিনমুজুরের বসতবাড়ি কোন প্রকার নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের বিজ্ঞ আদালত কতৃক কমিশন গঠন করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী রব ফরাজী অভিযোন করে বলেন, বিকালে হঠাৎ প্রশাসনের লোকজন ও মামলার বাদীর লোকজন এসে আমার বসতঘর ভাঙ্গতে থাকে আমরা অবাক হয়ে কান্নাকাটি করেও তাদের ঠেকাতে পারিনি। আমরা তাদের অনুরোধ করি একটি দিন সময় দেন আমরা আমাদের মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিবো, তারা কোন প্রকার সময় দিলো না। যে জমিতে আমাদের বসতঘর ছিলো তা আমাদের ক্রয়কৃত সম্পদ,আমরা দলিল দেখিয়েছি,এমনকি আগে থেকে কোন প্রকার নোটিশ দিলেও আমরা ঘর সরিয়ে নিতে পারতাম। আমরা আদালতের কাছে এর সঠিক বিচার চাইবো।

অপরদিকে মামলার বাদী ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী মওলানা আবুল কালাম বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে মামলা পরিচালনা করে আমার পক্ষে রায় পেয়েছি। এখন সরকারী লোকজন এসে ঘরে ভেঙে জায়গা পরিস্কার করে আমাকে দখল বুঝিয়ে দিয়েছেন।

এখানে আমার কিছু বলার নেই। নোটিশ গোপন করে একটি দিনমুজুরের পরিবারকে ঘরছাড়া করার একপ্রশ্নে তিনি তাৎক্ষণিক কোন উত্তর দেননি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!