AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লঘুচাপ সৃষ্টি :পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



লঘুচাপ সৃষ্টি :পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর উপকূল এলাকায় ছিল পরিবর্তনশীল আবহাওয়া। কোথাও ছিল মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও দেখা মিলেছে রোদের। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে থেমে যায়। নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।  

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!