AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত



মোল্লাহাটে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ (৯৫) আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। তিনি বলেন, “আমাদের দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এর ফলে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের প্রতিটি কৃষক এর সুফল ভোগ করবেন। পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে আরও লাভজনক করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. মোতাহার হোসেন এবং পার্টনার প্রকল্প, খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্লাহ, নায়েবে আমির আব্দুর সবুর শিকদার, জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক কে এম ফয়সাল আহমেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক কে এম মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!