বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। একটু বৃষ্টি হলেই বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। পানি নামার খাল-নালাগুলো অনেকটা বন্ধ হয়ে থাকায় জলাবদ্ধতা রূপ নিয়েছে দীর্ঘদিনের ভোগান্তিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট দেখে পৌরসভার ৪ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে নিজ উদ্যোগে এগিয়ে আসলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। জলাবদ্ধতা নিরসনে বিএনপি নেতার এ ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্হানীয়রা।
বুধবার ( ১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নং ওয়ার্ডে আসাদুজ্জামান মিলন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে জনপ্রতিনিধিত্বশীল মানসিকতা নিয়ে নিঝ অর্থায়নে কয়েকটি পিভিসি পাইপ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা সহজতর করে দেন।
এ সময় সাম্ভাব্য মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিলন বলেন,মোরেলগঞ্জ পৌরসভার প্রতিটি মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের প্রতিনিধির পাশাপাশি আমাদেরও উচিৎ বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের একটি অংশ হিসেবে সেবামূলক কাজে এগিয়ে আসা। জনসেবা করার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার চেস্টা করে যাচ্ছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

