ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের উদ্যোগে মাঝারদিয়া বাজারে এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, কাজী কামরুল, সেলিম মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি মাঝারদিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন। পরে মাদক নির্মূল এবং যুবসমাজকে সচেতন করতে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

