AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু



গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খেতে গিয়ে গলায় আটকে মানহা মনি নামে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু মানহার বাড়ি নালিতাবাড়ী পৌরসভার চকপাড়া হিরন্ময়ী স্কুলের খেলার মাঠ সংলগ্ন।

পারিবারিক সূত্রে জানা যায়,  মঙ্গলবার (৩০ জুন) শিশু মানহা মনি খেলার ছলে বেশ কয়েকটি আস্ত বাদাম মুখে দেয়। এসময় হঠাৎ একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায় এবং সে তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে থাকে।

মানহার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাকে  নালিতাবাড়ী  হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। চিকিৎসকদের মতে, শ্বাসনালীতে শক্ত খাবার আটকে বাতাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত এই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, ফুটফুটে এই শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। একমাত্র সন্তানকে হারিয়ে মানহার মা-বাবা এখন সম্পূর্ণ বাকরুদ্ধ ও দিশেহারা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!