AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশীয় ফল উৎসব



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশীয় ফল উৎসব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিবগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে ‘দেশীয় ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং শিবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি রাফিউল সাহিদা প্রাপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
দেশীয় ফল উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে সাতটি স্টলে নানা জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফলের বৈচিত্র্য ঘুরে ঘুরে উপভোগ করেন।
স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বিভিন্ন জাতের আমসহ দেশীয় ফলকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।”
উৎসবটি দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরা, স্থানীয় কৃষকদের উৎসাহিত করা এবং ঐতিহ্যবাহী ফলের সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!