AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ



মোরেলগঞ্জে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৮০০ জন কৃষক ও ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা, প্রয়োজনীয় জৈব সার এবং পাঁচটি করে খুঁটি বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নারিকেল চাষ সম্প্রসারিত হবে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ এই উদ্যোগ কৃষি পুনর্বাসন এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!