AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মাসুদ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:৫২ পিএম, ২২ জুন, ২০২৬

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (২২ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এমপির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া।

এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য টিনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

অধ্যাপক খালেদুর রহমান মিয়া বলেন, দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডে আমার বসতঘর পুড়ে যাওয়ার পর পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলাম। এমন কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোয় আমি এমপি শফিকুল ইসলাম মাসুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার দুঃসময়ে তিনি যে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আমি কখনো ভুলব না।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!