গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ জন অফিসারসহ মোট ১৭১ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে মেজর এ কে এম মাসুদ রানার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে পৌঁছায়। সেনা সদস্যদের গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করতে দেখা যাবে।
সেনাবাহিনীর এ দলে ২ জন অফিসার ও ১৬৯ জন অন্যান্য পদমর্যাদার সদস্য (ওআর) রয়েছেন।
এদিকে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকেও তৎপর অবস্থানে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

