AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে অবৈধ ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:৪৬ পিএম, ২২ জুন, ২০২৬

লৌহজংয়ে অবৈধ ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজারসংলগ্ন নদীর পাড়ে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে লৌহজং উপজেলা প্রশাসন।

সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও ভেকু (খননযন্ত্র) অপসারণ এবং আংশিকভাবে অকার্যকর করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদীর পাড়ের সরকারি জমি এবং আশপাশের ব্যক্তিমালিকানাধীন জমি বালু ফেলে ভরাট করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে।

এলাকাবাসী জানান, এভাবে অবৈধভাবে নদী ভরাট অব্যাহত থাকলে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে। তারা আরও বলেন, বিপুল ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ থাকলেও অবৈধ দখল ও ভরাট কার্যক্রম চলতে থাকলে নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

স্থানীয়রা অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, “লৌহজং উপজেলার কোথাও এ ধরনের অবৈধ ভরাট বা অনিয়মের ঘটনা ঘটলে সেখানে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!