AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও জনতার বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ



চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও জনতার বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। বিজিবি ও সীমান্তবাসীর তীব্র বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২০ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।

দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে শামিল হন। সবার দৃঢ় ও সম্মিলিত অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এরপর বেলা ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে আবারও বৈঠক শুরু হয়।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। পাশাপাশি বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!