AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুস্ঠিত



মোরেলগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুস্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।  

মোরেলগঞ্জ  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত  উপজেলা পরিষদের নিকটস্থ মীম কমিউনিটি সেন্টারে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা  কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্পসারন অধিদপ্তরের  অতিরিক্ত উপ-পরিচালক অপুর্ব লাল সরকার, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতীশ সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন,পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ প্রমুখ। 

অনুষ্ঠানে মোরেলগঞ্জ  উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও মোরেলগঞ্জ  উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ চাষি অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র  কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম  উত্তম কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরে নিরাপদ ও পুষ্টিসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করার উপর আলোকপাত করেন।  

এ সময় কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরিবেশ সহনশীল ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং চাষিদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সাধণের দিকটি তুলে ধরা হয়।

এছাড়া পরিবেশ সুরক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, কৃষি কর্মীর স্বাস্থ্য তথ্যাদি সংরক্ষণ, ফসল ও কৃষকের সার্টিফিকেট প্রদান ও লোগো ব্যবহার, প্রশিক্ষণ, বাজার নিশ্চিত করা ও মনিটরিং সহ কৃষি বিপ্লব বিষয়ে আলোকপাত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!