AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু



জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শনিবার (২০ জুন) চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড জাতীয় চা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।

শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেবেন।

উদ্বোধনী পর্বের পর চা শিল্পবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। পাশাপাশি প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও বিশেষ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ চা বোর্ডের জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২ অনুযায়ী একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শ্রীগোবিন্দপুর চা বাগানের কর্ণধার মো. মহসিন মিয়া মধু। তিনি জানান, বাংলাদেশ চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ১৬ জুন তাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

চা বোর্ড সূত্রে জানা গেছে, জাতীয় চা দিবসের অনুষ্ঠানে শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধুর হাতে জাতীয় চা পুরস্কার-২০২৬ তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রতিক্রিয়ায় মহসিন মিয়া মধু বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে উন্নতমানের চা উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পরও আমাদের প্রতিষ্ঠান যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। জাতীয় চা পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে সেই অবদানের স্বীকৃতি মিলেছে। এজন্য বাংলাদেশ চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, শ্রীগোবিন্দপুর চা বাগান উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাগানে উৎপাদিত উন্নতমানের চা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমাদৃত।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭২টি চা বাগান রয়েছে। এর মধ্যে সর্বাধিক ৯২টি চা বাগান অবস্থিত মৌলভীবাজার জেলায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!