কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, গড়ে উঠবে গ্রামীণ অর্থনীতির মজবুত জনপদ। কৃষিই হচ্ছে অর্থনীতির প্রধানতম খাত ও গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো কৃষকরা জমিতে যে পরিমান সময়, শ্রম ও অর্থ ব্যয় করে থাকে সেই পরিমান লাভবান কি হয়? কৃষি সেক্টরট আজ হুমকির মুখোমুখি।
তাই সরকারকে কৃষিখাতে ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। উপজেলা জামায়াতের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগরের আমীর মো.খায়রুল হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাংলাদেশ ধান গবেষণা থেকে সরবরাহকৃত রোপা আমন ২০২৬ ইং মৌসুমে কৃষকদের মাঝে বীজ বিতরণ ও সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় ৯২ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মোট ৪৬০ কেজি উন্নত বোরো আমন বীজ প্রদান করা হয়।
কৃষকদের মাঝে বীজ বিতরণ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেছুর রহমান, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, উপজেলা জামায়াতের আইনজীবি বিভাগের সভাপতি অ্যাড. লুৎফর রহমান, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল হাসান, মোক্তারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ ও দলীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

