AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া একাডেমিকে জেলা প্রেসক্লাবের সংবর্ধনা



ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া একাডেমিকে জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

‘প্রাইম ব্যাংক জাতীয় হাইস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ক্রিকেট দল। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে শেরপুর জেলা প্রেসক্লাব।

শনিবার (২০ জুন) দুপুরে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় শেরপুর জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর জেলা প্রেসক্লাবের আহ্বায়ক আল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান এটম।

প্রেসক্লাবের সদস্যসচিব মনিরুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক ইমরুল হাসান, শরীরচর্চা শিক্ষক একরামুল ইসলাম, স্বজন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু এবং শেরপুর আইডিয়াল ক্রিকেট একাডেমির পরিচালক রাজিব।

এ ছাড়া শেরপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক, বুলবুল ও আরএ সুমন, সদস্য শাকিল, ফুয়াদ, লিটন, মনজুরুল এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, ভিক্টোরিয়া একাডেমির এ অর্জন শেরপুর জেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্ব ও আনন্দের। খেলোয়াড়দের এ সাফল্য স্থানীয় পর্যায়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!