নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪জুন) উপজেলা পাবলিক হলে উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ পিপুল এর সভাপতিত্বে ও মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সম্পাদক শামীম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
ছাত্রদলের কর্মী সমাবেশে উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহাবুব চৌধুরী বলেন, আজকের এই ছাত্র নেতারাই আগামী দিনের বলিয়ান নেতৃত্বের স্থান দখল করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।তাই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

