মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ মনিরুল ইসলাম।
শনিবার (১৩ জুন) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি
ঢাকা ডিএমপি`র উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, মৌলভীবাজার থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর পদে স্থলাভিষিক্ত করা হয়েছে মোঃ মনিরুল ইসলামকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

