AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে ৩৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৪৬ পিএম, ১২ জুন, ২০২৬

পলাশে ৩৩০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

নরসিংদীর পলাশ উপজেলায় ৩৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছেন ফুটবলপ্রেমী আর্জেন্টিনার সমর্থকরা। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ৪টা থেকে পলাশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ জয়ী দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ৩৩০০ ফুট দীর্ঘ পতাকাটি বহন করতে হাজারো সমর্থক অংশ নেন, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

র‍্যালিটি পলাশ বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

আয়োজকদের মধ্যে রাসেল আহমেদ বলেন, "আমরা আর্জেন্টিনার ফুটবল শৈলীর ভক্ত। দলকে সমর্থন জানাতে এবং এলাকায় ফুটবল উৎসবের আমেজ তৈরি করতেই আমরা প্রায় ৩৩০০ ফুট লম্বা এই পতাকা নিয়ে মিছিল করেছি। আমাদের এই আনন্দ আয়োজন ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।"

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার এত বড় পতাকা নিয়ে এমন আয়োজন পলাশ উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। র‍্যালি দেখতে প্রধান প্রধান সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!