AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবির কর্মীর মৃত্যু



ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবির কর্মীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামের এক শিবির কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রশিদ ইসলামী ছাত্রশিবিরের সোনাহাট উপশাখার কর্মী এবং সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি গাছে কাঁচা বাঁশ দিয়ে আম পাড়তে যান আব্দুর রশিদ। এ সময় বাঁশ দিয়ে গাছে আঘাত করার একপর্যায়ে বাঁশটি ছিটকে পাশের পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম জানান, নিহত আব্দুর রশিদ অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং সংগঠনের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!