গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতুল চন্দ্র ভদ্র দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১২ জুন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রতুল চন্দ্র ভদ্র উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

