AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
১১:৪৯ এএম, ৯ জুন, ২০২৬

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র ও ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসসহ অন্যান্যরা।

শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। এছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।

বক্তারা বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে স্বাস্থ্য খাতে সংকট আরও গভীর হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামী ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১টার পর সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!